Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পঃ বঃ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে রক্তদান শিবির, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ হাজার

ডেস্ক রিপোর্ট : স্বেচ্ছায় রক্ত দিলেন প্রাথমিক শিক্ষকরা। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বর্ধমান সদর উত্তর মহকুমা শাখা বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ভবনে পাশের বিল্ডিংয়ের সভা কক্ষে রক্তদান শিবিরটি আয়োজিত হয়। 'মানুষের সাথে মানুষের পাশে' এই উদ্ধৃতিকে সামনে রেখে শিক্ষক সংগঠন এদিনের রক্তদান শিবিরের আয়োজন করে। শিক্ষকরাও স্বতঃস্ফুর্ত ভাবে রক্ত দিতে এগিয়ে আসেন। এদিনের কর্মসূচিকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র, পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি অচিন্ত্য চক্রবর্তী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি তপন পোড়েল সহ অন্যান্য শিক্ষক নেতৃত্ব। 


এদিন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের জন্য ৫০ হাজার টাকার চেক রাজ্য সভাপতি অশোক রদ্র'র হাতে তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা সভাপতি তপন পোড়েল বলেন, লকডাউন সময়ে তাদের সংগঠন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি জনস্বার্থে নানাবিধ কাজ করে চলেছ। আজকের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজনও নানাবিধ কর্মসূচির মধ্যে একটি। এদিনের রক্তদান শিবিরে ত্রিশ জন রক্ত দান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়।