Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে অজ্ঞাত পরিচয় মহিলার আধপোড়া মৃতদেহ উদ্ধারে আলোড়ন


জামালপুরে  অজ্ঞাত পরিচয় মহিলার আধপোড়া মৃতদেহ উদ্ধারে আলোড়ন

অতনু হাজরা, জামালপুর : ফাঁকা মাঠে মহিলার আধপোড়া মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় ব্যাপক আলোড়ন ছড়ায়। পূর্ব বর্ধমানের জামালপুর থানার ঘটনা। রবিবার সকালে জারগ্রাম অঞ্চলের নারায়ণপুর গ্রামের মাঠে  এক অজ্ঞাত পরিচয় মহিলার পোড়া মৃতদেহ স্থানীয় মানুষের নজরে আসে। থানায় খবর দিলে  জামালপুর থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ তুলে নিয়ে যায়। তবে মহিলার কোনো পরিচয় এখনো জানা যায় নি। বর্ধমান দক্ষিণের  এস ডি পি ও আমিনুল ইসলাম ও জামালপুর থানার ওসি অরুন কুমার সোমের নেতৃত্বে  পুলিশ বাহিনী  ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।  পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে।