Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বামগ্রাম। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গরীব মানুষদের সহায়তা


বামগ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে
গরীব মানুষদের সহায়তা 

অর্ঘ্য ব্যানার্জী :  বর্ধমানের ২  ব্লকের বৈকন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত  বাম গ্রাম এলাকায়  যে সমস্ত মানুষ দিন আনে দিন খায় তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। পঞ্চম দফা লকডাউনে সোমবার বামগ্রাম তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে গরীব মানুষদের হাতে চাল, ডাল, আলু, পিঁয়াজ মুড়ি তুলে  দেওয়া হয়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, তৃণমূল কংগ্রেসের বর্ধমান ২ ব্লক    সাধারণ সম্পাদক সৌভিক পান, বৈকন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আজাদ রহমান প্রমুখ।