Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি শহরে যুব শক্তি টিম


মেমারি শহরে যুব শক্তি টিম 

সেখ সামসুদ্দিন : মেমারিতে তৈরি যুব শক্তি টিম। তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিষেক ব‍্যানার্জী বাংলার যুব শক্তি টিম ঘোষণার পরেই মেমারি শহর তৃণমূল সভাপতি সৌরভ সাঁতরা উদ‍্যোগী হল মেমারি শহরে যুব শক্তির টিম গঠন করতে। মেমারি থানার বিপরীতে আইএনটিটিইঊসি অফিসে একটি সভা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক বোর্ড সদস‍্য সুপ্রিয় সামন্ত, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা যুব কার্যকরী সভাপতি তথা মেমারি শহর যুব শক্তির কনভেনার শ্রীমন্ত রায়, আইটিসেলের সদস‍্য প্রসুন দাস, ১৪নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার রঞ্জিত বাগ, সেখ ইউসুফ সহ সদস‍্যবৃন্দ। এদিন শহর যুব সভাপতি সৌরভ সাঁতরার অধীনে পাঁচজনের একটি বাংলার যুব শক্তি টিম গঠন করা হয়। পাঁচজনের মধ‍্যে আছে শিলাদিত‍্য সামন্ত, পায়েল শেঠ, সেখ সাহেব, ঋতম সু এবং  তপোময় ঘোষ। এই টিমে যোগদান করার অন‍্যতম শর্ত রাখা হয়েছে ১৮ থেকে ৩৫ বছর। শ্রীমন্ত রায় জানান বাংলার যুব শক্তি কোন রাজনৈতিক সংগঠন নয় বা তৃণমূলের কোন শাখা সংগঠন নয়। এই যুব শক্তির সদস‍্যরা লকডাউনে অসুবিধায় পড়া বা বয়স্ক মানুষদের সাহায্যার্থে  কাজ করবে। এই টিমে দলমত নির্বিশেষে যে কোন যুবক যুবতী অংশগ্রহণ করতে পারে। সোমবার এই মঞ্চে বেসরকারী সংস্থার কর্মী শিলাদিত‍্য সামন্ত ও মেমারি কলেজের আংশিক সময়ের অধ‍্যাপিকা পায়েল শেঠ তৃণমূলের পতাকা তুলে নিয়ে দলে যোগদান করেন।