Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অভিনব পরিবেশ দিবস পালন


অভিনব পরিবেশ দিবস পালন 

অতনু হাজরা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেমারি ১ ব্লকের দলুইবাজার ২ গ্রাম পঞ্চায়েত এলাকার পাল্লা গ্রাম সংলগ্ন দামোদর নদের ধারে বৃক্ষ পুজো করলো ইচ্ছে ডানা কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সকলেই এই  দিনটিতে গাছ লাগায়।  কিন্তু 'ইচ্ছে ডানা ফ্রি কোচিং সেন্টার '-এর সদস্য রা এক অভিনব চিন্তা ভাবনার মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস  পালন করলো। দামোদর নদের তীরবর্তী কাঁঠাল বাগানে। বড়ো গুল্ম জাতীয় গাছ গুলিকে পূজো করে সেগুলিতে  জল দেওয়া হয়। একই সঙ্গে তারা একটি ছোট্ট সঙ্গীতানুষ্ঠানও করে। সব শেষে ইচ্ছে ডানা কোচিং সেন্টারের পক্ষ থেকে চারা গাছ রোপন করা হয়।