Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুরে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে স্মারকলিপি


দুর্গাপুরে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের 
প্রতিবাদে স্মারকলিপি

ডেস্ক রিপোর্ট : বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে  মহকুমা শাসকের কাছে স্মারক লিপি দিল এস ইউ সি আই সি দুর্গাপুর শাখা। দলের পক্ষে শিবসাদন মুখার্জি ও সোমনাথ ব্যানার্জি এক প্রেস বিবৃতিতে জানান " বর্তমান অতি মারি পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন প্রবল আর্থিক সংকটে বিপর্যস্ত তখন বেসরকারি বাস ও মিনিবাস মালিকরা লোকসানের কথা তুলে বাস চালাতে চাইছে না ও অন্যায় ভাবে ভাড়া বৃদ্ধির দাবি করে চলেছে। ফলে যাত্রীদের হয়রানির শিকার হতে হচ্ছে। আনলক্ ওয়ান এর বর্তমান পর্যায়ে  বহু কলকারখানা খুলে গেছে,  সাধারণ মানুষকে গণপরিবহন ব্যবহার করতে হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতিতেই পেট্রোল ও ডিজেলের ওপর সেস ও উৎপাদন শুল্ক প্রতি লিটারে ১০ টাকা ও ১৬ টাকা বাড়িয়ে দিয়েছে,  সাথে সাথে  পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে প্রতি লিটারে ১ টাকা ৬৪ ও পয়সা ২ টাকা ৫৫ পয়সা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের আর্থিক সংকটের কথা বিবেচনা করে এবং দুর্গাপুর শহরে পুনরায় এস বি এস টি সি বাস চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিম্নলিখিত দাবিগুলো বিবেচনার ও সমাধানের জন্য তুলে ধরা হল।
 প্রথমতঃ শহরে এস বি এস টি সি বাসের সংখ্যা বাড়াতে হবে। নিয়মিত চালু রাখতে হবে, এবং পূর্বের মতো বিভিন্ন রুটে পুনরায় বাস পরিষেবা চালু করতে হবে যেমন কাঁকসা গোপালপুর , লাউদোহা ,উখরা, গোপালমাঠ, ধবনী প্রভৃতি রুটে  বাস পরিষেবা দিতে হবে। দ্বিতীয়তঃ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনে সরকারি ভর্তুকি তে গণপরিবহন ব্যবস্থা চালু রাখতে হবে ।
 তৃতীয়তঃ এস বি এস টি সি বাস পরিষেবা অব্যাহত রাখতে হবে ,এবং নির্দিষ্ট সময় সারণি সকলের জ্ঞাতার্থে প্রকাশ করতে হবে । চতুর্থতঃ কোভিড ১৯ অতিমারি  পরিস্থিতিতে আর্থিক ভাবে বিপর্যস্ত সাধারণ মানুষের উপর ভাড়া বৃদ্ধির বোঝা  চাপানো চলবে না ।
 পঞ্চমতঃ পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি রদ করতে হবে। ষষ্ঠতঃ পেট্রোল ডিজেলের ওপর থেকে লাগামহীন সেস ও উৎপাদন শুল্ক প্রত্যাহার করতে হবে।" 
শুক্রবার এস ইউ সি আই সি-এর নেত্রী অধ্যাপিকা সুচেতা কুন্ডু সহ অন্যান্যরা প্ল্যাকার্ড হাতে দাবীগুলো নিয়ে সোচ্চার হন।