Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান স্টেশনের প্রবেশপথে ফলস সিলিংয়ের একাংশ ভেঙে জখম এক পরিযায়ী শ্রমিক


বর্ধমান স্টেশনের প্রবেশপথে  ফলস সিলিং ভেঙে পড়ে জখম এক পরিযায়ী শ্রমিক

ডেস্ক রিপোর্ট : লকডাউনেই বিপত্তি বর্ধমান স্টেশনে। ৬ মাসও হয়নি, ফের চাঙড় খসে পড়লো বর্ধমান স্টেশনে। বড় কিছু না হলেও এই ঘটনায় একজন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। রবিবার সকালে বর্ধমান স্টেশনের প্রবেশপথের উপরের ফলস সিলিং এর একাংশ ভেঙে পড়ে। ঠিক সেই সময়ে ট্রেন থেকে নামেন ওই শ্রমিক। তিনি কেরালা থেকে ফিরছিলেন। প্রবেশ পথের সামনে যখন পুলিশ ও চিকিৎসকরা তাকে পরীক্ষা করছিলেন সেই সময়ে প্রবেশপথের উপরের ফলস সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।