Scrooling

৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন


ঠান্ডা পানীয় জল প্রকল্পের উদ্বোধন

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে হাট তলায় গঞ্জ বারোয়ারিতলায় জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে একটি পানীয়জল প্রকল্পের উদ্ব্বোধন করা হলো। উদ্ব্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও বি ডি ও শুভঙ্কর মজুমদার। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ আরো অনেকে। মেহেমুদ খান জানান জামালপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যেসমস্ত জায়গাগুলো জনবহুল সেই সমস্ত জায়গা গুলোতেই পঞ্চায়েত এই পানীয় জলের ব্যবস্থা করছে। তিনি বলেন রাজ্যের মূল্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যেসমস্ত প্রকল্পগুলো করে উন্নয়নের জোয়ার এনেছেন এটি তারই একটি। এই এলাকায় অনেক জনসমাগম হয় তাই সেই জনসাধারণের কথা মাথায় রেখে এখানে এই ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করার জন্য পঞ্চায়েতকে ধন্যবাদ জানান। উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল জানান এই হাটতলায় হাট বসার কারণে প্রচুর লোক সমাগম হয়। সেই সমস্ত সাধারণ মানুষের কথা মাথায় রেখেই প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যায়ে এই প্রকল্প করা হয়েছে। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ অনুসরণ করেই তাঁরা চলছেন।তাঁর পঞ্চায়েতের একাধিক জায়গায় এই প্রকল্পে ঠান্ডা জলের ব্যবস্থা করা হয়েছে।