Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পরিবেশ সুরক্ষায় ইচ্ছে গ্রুপের তরু প্রকল্পে বৃক্ষরোপন ও দান


পরিবেশ সুরক্ষায় ইচ্ছে গ্রুপের তরু প্রকল্পে বৃক্ষরোপন ও দান

অতনু হাজরা, জামালপুর : জামালপুরের বেশ কয়েকজন যুবক যুবতী মিলে তৈরি করেছে 'ইচ্ছে' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের নানা গঠন মূলক কাজ তারা করে থাকে। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে তারা একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে যার নাম দিয়েছে 'তরু'। এই প্রকল্পে তারা বৃক্ষ দান ও বৃক্ষ রোপন করছে। জামালপুর শ্মশানে গাছ বসানো,শুঁড়ে কালনায় গাছ দান ইতিমধ্যেই তারা করেছে। দ্বিতীয় পর্যায়ে তারা বেরুগ্রাম মিশন হাই স্কুলে ৫০ টি গাছ বসালো। তার মধ্যে ৪০ টি সুপারি ও ১০ টি মেহগনি গাছ তারা বসায়। এই ৫০ টি গাছ ইচ্ছের সদস্যরা নিজের হাতে বসিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ দত্ত ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। অনিমেষ বাবু জানান ইচ্ছের এই কাজ সত্যি তাদের মনে এক অন্যরকম ইচ্ছা জাগিয়ে তুলবে। তিনি বলেন তাঁর ছাত্র ছাত্রীরাও বৃক্ষ রোপন ও তার পরিচর্যা করে ইচ্ছের স্বপ্ন সার্থক করবে। শুধু এই গাছ বসানো নয় এই গাছ যাতে বেঁচে থেকে পরিবেশের কাজে লাগে সেদিকেও দৃষ্টি থাকবে তাদের। 'ইচ্ছে' এই কাজ সত্যিই পরিবেশের ভারসাম্য রাখতে অনেক কাজে আসবে। তাদের এই কাজের ভূয়সী প্রশংসা করছে এলাকার মানুষ।