Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় গরীব মানুষদের খাদ্য সামগ্রী প্রদান


অসহায় গরীব মানুষদের খাদ্য সামগ্রী প্রদান

নূর আহমেদ, মেমারি : অসহায় গরীব মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি। সংগঠনের  পূর্ব বর্ধমান জেলা শাখার উদ্যোগে রবিবার মেমারি ১ ব্লকের  নিমো ২ পঞ্চায়েতের দেহুড়া গ্রাম ৮০ জন গরীব দুঃস্থ মানুষদের মধ্যে ১৪ রকমের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদিনের কর্মসূচিতে কমিটির  সদস্যদের মধ্যে  উপস্থিত ছিলেন আলিজান মন্ডল, সুমন কল্যাণ মাঝি, নিতাই‌ মোলদার, বিদ্যুৎ রায় প্রমুখ।