Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিদ্যুৎ দপ্তরের মেমারি অফিসে কংগ্রেসের অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন


বিদ্যুৎ দপ্তরের মেমারি অফিসে কংগ্রেসের 
অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন

সেখ সামসুদ্দিন : মেমারিতে বিদ্যুৎ দপ্তরের ম্যানেজারের কাছে ডেপুটেশন দিল কংগ্রেসীরা। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশানুসারে মেমারি ১ ব্লক জাতীয় কংগ্রেস কমিটি ও যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে মঙ্গলবার বিদ‍্যুৎ দপ্তরের মেমারি স্টেশন ম‍্যানেজারের কাছে তিন দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। চলে অবস্থান বিক্ষোভ। এদিনের কর্মসূচির দাবি গুলির মধ‍্যে রয়েছে লকডাউনের জন‍্য তিন মাসের বিদ‍্যুৎ বিল মুকুব করতে হবে, প্রতি মাসে মিটার রিডিং নিয়ে মাসে মাসে বিদ‍্যুৎ বিল পাঠাতে হবে এবং ভারতের অন‍্যান‍্য রাজ‍্যের তুলনায় পশ্চিমবঙ্গে বিদ‍্যুতের দাম দ্বিগুণ হওয়ায় তা কমাতে হবে। এই সকল দাবিতে মেমারি বিদ‍্যুৎ সাপ্লাই অফিসের গেটের সামনে সকাল দশটা থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে। দুপুর ১টার সময় স্টেশন ম‍্যানেজারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস‍্য তুষার কান্তি পান, দলের বর্ধমান সদর দক্ষিণ মহকুমা সভাপতি ও বিদায়ী পুরবোর্ডের কাউন্সিলার আইনজীবী শ‍্যামল সরকার, মেমারি বিধানসভা যুব কংগ্রেস কমিটির সভাপতি অনিক সাহা, ব্লক সভাপতি জাকির হোসেন, মহিলা নেত্রী সঞ্জীবা খাতুন, কিষাণ কংগ্রেস সভাপতি রাজেশ হরিজন, অন‍্যতম সংগঠক আবু হোসেন ওরফে রথী সহ অন‍্যান‍্য নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ।