Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা : খুশির খবর


করোনা : খুশির খবর 

অতন হাজরা, জামালপুর : সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও  বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা নিজের নিজের জেলা বা ব্লকে ফিরে আসার পর দ্রুত হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে এরই মাঝে রয়েছে খুশির খবর। পূর্ব বর্ধমান জেলার  জামালপুর ব্লকের ৩ জন পরিযায়ী শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছিলেন।  উত্তর ময়না, পাড়াতল ও নবগ্রামে তাদের বাড়ি। চিকিৎসার জন্য তিনজনকেই পাঠানো হয়েছিল দুর্গাপুরের সনকা কোভিড হাসপাতালে। আজ জামালপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক  আনন্দ মোহন গড়াই জানান আক্রান্ত তিনজনই সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। এই খবরে স্বভাবতই স্বস্তি ফিরে পেলেন জামালপুরের মানুষজন। তবে তাদের ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।