Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সবুজ বিপ্লব আনয়ন প্রকল্পে বীজ ধান বিলি


সবুজ বিপ্লব আনয়ন প্রকল্পে  বীজ ধান বিলি

অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সাহায্যে এবং জামালপুর ব্লক কৃষি অধিকর্তাকরণের উদ্যোগে পূর্ব ভারতে সবুজ বিপ্লব আনয়ন প্রকল্পে শনিবার জামালপুর ১ নং পঞ্চায়েতের সেলিমাবদের দয়েরধার সহ দুটি আদিবাসী পাড়ায় ও জামালপুর হাটতলায় প্রায় ২০০ জন চাষির হাতে ৫ কেজি করে আমন বীজ ধান তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল সহ আরো অনেকে। মেহেমুদ খান বলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই সাধারণ মানুষের পাশে আছেন। তাই এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের হাতে বীজ ধান তুলে দেবার ব্যবস্থা করেছেন। সাহাবুদ্দিন মন্ডল বলেন এখন বীজ ধান দেওয়া হলো পরবর্তীতে আবার চাষের জন্য কিছু সার ও ওষুধ দেওয়া হবে।এই সময় সরকারের কাছ থেকে বীজ ধানের সাহায্যে পেয়ে খুব খুশি চাষীরা।