Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

কয়েক দফা দাবিতে সরব যুব সংগঠন এ আই ডি ওয়াই ও দুর্গাপুর শাখা


কয়েক দফা দাবিতে সরব যুব সংগঠন এ আই ডি ওয়াই ও 
দুর্গাপুর শাখা

ডেস্ক রিপোর্ট : যুব সমাজের স্বার্থ সুরক্ষায় দুর্গাপুরে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল যুব  সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশনের দুর্গাপুর শাখা। সংগঠনের পক্ষ থেকে বুধবার  সমস্ত কর্মচূত্য ও কর্মহীন যুবকদের কাজের দাবি করা হয়। যতদিন না কাজ দিচ্ছে সরকার ততদিন জীবন ধারনের জন্য উপযুক্ত পরিমাণ ভাতা দিতে হবে। অবিলম্বে সমস্ত সরকারী দপ্তরে শূন্যপদে নিয়োগ, কাজের অধিকারের দাবীকে  সাংবিধানিক স্বীকৃতি, মদ ও মাদক দ্রব্য নিষিদ্ধ ঘোষণা, পরিযায়ী শ্রমিকদের জীবিকা ও চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং প্রত্যেক পরিযায়ী শ্রমিককে  মাসিক আট হাজার টাকা ভাতা দিতে হবে। এই সব দাবিতে এদিন দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয় এআইডিওয়াইও নেতৃত্ব। সংগঠনের সদস্য সুবীর পাল জানান বুধবার  স্বাস্থ্যবিধি মেনে স্মারক লিপি প্রদান করেন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন-এর পশ্চিম বর্ধমান জেলার ইনর্চাজ স্বপন মুন্সী ও  হৃদয় ঘোষ সহ  অন্যান্য সদস্যবৃন্দ।