Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পঃ বঃ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলার মানবিক কর্মসূচি

অতনু হাজরা, বর্ধমান : করোনা সংক্রমণের জেরে দু'মাসের বেশি সময় ধরে চলছে লকডাউন।এই লকডাউনের পুরো সময় ধরে আদিবাসী সহ গরিব অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের খাদ্যসামগ্রীর জোগান দিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির  পূর্ব বর্ধমান জেলা কমিটি। এবিষয়ে সদর্থক ও উদ্যোগী ভূমিকা নিচ্ছেন সংগঠনের জেলা সভাপতি তপন দাস। বৃহস্পতিবার বর্ধমান ১ ব্লকের রায়ান অঞ্চলের  সাতগেরিয়ায় আদিবাসী মানুষজন সহ এলাকার অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ২০০ জন মানুষের হাতে ডাল, তেল, নুন, সয়াবিন, মুড়ি, সাবান সহ নানা খাদ্যসামগ্রী তুলে দেওয়া হলো। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, তৃণমূল কংগ্রেসের ব্লক নেত্রী কাকলি তা এবং শিক্ষক নেতা দেবদ্বীপ মুখার্জী, অতনু নায়েক, রবিকিরণ মুখার্জী সহ  ব্লকের যুব সভাপতি ও শিক্ষা কর্মাধ্যক্ষ সহ আরো অনেকে। সংকটের  সময়ে এই খাদ্যসামগ্রী পেয়ে স্বভাবতই খুব খুশি অসহায় মানুষগুলি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ধারাবাহিক ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার মধ্যদিয়ে সংগঠনের মানবিক দিকটাই বারে বারে ফুটে উঠছে।