Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে শিক্ষক সংগঠনের দান


মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে  শিক্ষক সংগঠনের দান

অতনু হাজরা, বর্ধমান : গোটা দেশ জুড়ে চলছে করোনা সংক্রমণ যা দিন দিন বেড়ে ইতিমধ্যেই মহামারীর রূপ নিয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় বিপর্যয়ও ঘোষণা করা হয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে ভয়ঙ্কর ঘূর্ণি ঝড় আমফান।যা একেবারে দক্ষিণের জেলাগুলিকে তছনছ করে দিয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল মানুষের কাছে আবেদন করেন ত্রান তহবিলে দান করার জন্য। তাঁর সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটি। বুধবার  রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া'র উপস্থিতিতে শিক্ষক সংগঠনের জেলা সভাপতি তপন দাস মন্ত্রীর হাত দিয়ে চেক ও অনলাইন মিলিয়ে ৮,৬৩,৮৮৬ টাকা তুলে দেন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতীর হাতে। উপস্থিত ছিলেন  শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শুভাশীষ ভট্টাচার্য্য, অতনু নায়েক, দেবদ্বীপ চ্যাটার্জি, রাবিকিরণ মুখার্জি, কৃষ্ণসিস সাহা সহ অনেক শিক্ষক শিক্ষিকা। মন্ত্রী স্বপন দেবনাথ শিক্ষক সংগঠনের এই কাজের জন্য তাঁদের ধন্যবাদ জানান। কারণ হিসেবে তিনি বলেন এঁরা সকলেই দিদির অনুগত সৈনিক তাঁর দেখানো পথ অনুসরণ করেই এই সংকটের মুহূর্তে তাঁরা সরকারের পাশে দাঁড়ালেন।

উল্লেখ্য মুখ্যমন্তীর ত্রান তহবিলে দান করার আগে লকডাউন সময়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি খাদ্য সামগ্রী নিয়ে জেলার বিভিন্ন এলাকায় অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে বারে বারে।