Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিজেপি'র রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত'র উপর হামলার প্রতিবাদে মেমারিতে বিক্ষোভ


বিজেপি'র রাজ্য সাধারণ সম্পাদক সব্যসাচী দত্ত'র উপর হামলার প্রতিবাদে মেমারিতে বিক্ষোভ 

সেখ সামসুদ্দিন : বিজেপি'র রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত'র উপর হামলার প্রতিবাদ সংগঠিত হলো মেমারিতে। ভারতীয় জনতা পার্টি মেমারি নগর কমিটির ডাকে রাজ‍্য সম্পাদক সব‍্যসাচী দত্তের উপর হামলার প্রতিবাদে বুধবার মেমারি জিটিরোড চকদিঘি মোড়ে বিক্ষোভে সোচ্চার হয়ে ওঠে দলীয় কর্মী-সমর্থকরা। বিক্ষোভ কর্মসুচিতে জিটিরোডের মাঝে টায়ার জ্বালিয়ে তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে স্লোগান তোলা হয়। উপস্থিত ছিলেন রাজ‍্য কমিটির সদস‍্য সন্তোষ রায়, বর্ধমান সদর যুব কনভেনার সুভাষ নিয়োগী, মেমারি বিধানসভার ভূপেশ কুমার মজুমদার, উত্তর বিধানসভার সবুজ বিশ্বাস, জেলা নেত্রী কেকা, মেমারি নগর নেত্রী মঞ্জুরী সর্দার, নগর সভাপতি  মনোজ মন্ডল,  চন্দ্রশেখর সাউ প্রমুখ। ১৫ মিনিট বিক্ষোভ প্রদর্শন করে সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে তুলে নেওয়া হয়।