Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সাহায্য দিলেন ১৩ টি মহিলা সংঘ


মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সাহায্য দিলেন 
১৩ টি মহিলা সংঘ

অতনু হাজরা, জামালপুর : তিন সপ্তাহ আগেই পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উম্ফান। তছনছ করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গকে। বিশেষ করে কলকাতা ও দুই চব্বিশ পরগনাকে। অবস্থার সামাল দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল জনসাধারণকে তাঁর ত্রান তহবিলে মুক্ত হস্তে দান করার জন্য আবেদন জানান। তাঁর সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন পূর্ব বর্ধমান জেলার  জামালপুরের ১৩ টি অঞ্চলের  মহিলা সংঘের মহিলারা। ১৩ টি গোষ্ঠী ৪০০০ টাকা করে মোট ৫২০০০ হাজার টাকার চেক তুলে দেন জামালপুরের বি ডি ও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানের হাতে। সংঘ গুলির পক্ষ থেকে ঝর্ণা বেগম শেখ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করোনা ও আমফান পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে চষে বেড়াচ্ছেন সকলের পাশে দাঁড়াচ্ছেন তাতে যদি তারা তাদের সামর্থ্য অনুযায়ী মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াতে পারেন সেই উদ্দেশ্যেই তারা সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান জানান রাজ্যের এই সংকটময় পরিস্থিতিতে  ব্লকের গোষ্ঠীর মহিলারা সরকারের পাশে দাঁড়ালেন তাতে তিনি তাদের ধন্যবাদ জানান। বি ডি ও শুভঙ্কর মজুমদার এই গোষ্ঠীর মহিলাদের ধন্যবাদ জানান। আমফান পরিস্থিতিতে তারাই প্রথম মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করলেন। এছাড়া ব্লকের বিভিন্ন গোষ্ঠী যে ভাবে কাজ করছে তাতে তিনি খুবই সন্তুষ্ট।