Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা : রাজ্যের অবস্থা মোটেই ভালো নয়


করোনা : পশ্চিমবঙ্গের অবস্থা মোটেই ভালো নয় 

ডেস্ক রিপোর্ট : পূর্ব বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যায় সেঞ্চুরি করে ১২৭ এসে হুুঁচুট খাওয়ার পর বুধবার ফের একজন আক্রান্তের সন্ধান মিলেছে।  আক্রান্তের বাড়ি কালনা ২ ব্লক এলাকায় বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। পূর্ব বর্ধমান জেলায় বুধবার  পর্যন্ত আক্রান্তের সংখ্যা  দাঁড়ালো ১২৮ জন। তবে সুখবর আক্রান্তদের ১১৪ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ফলে পূর্ব বর্ধমান জেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যা ১০৬ থেকে কমে এখন ৬৩।
 এদিকে রাজ্যের অবস্থা মোটেই ভালো নয়। গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৪৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়ে এখন ৯ হাজার ৩২৮ জন।