Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর কাছে অনলাইনে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি

প্রনয় সাহা : রাজ্যের  মুখ্যমন্ত্রী'র কাছে  অনলাইনে স্মারকলিপি দিল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি। সংগঠনের রাজ্য সভাপতি নির্মল মাঝি এক প্রেস বিবৃতিতে জানান, সম্প্রতি করোনা ভাইরাস বিশ্ব তথা ভারতেও ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশজুড়ে লকডাউন চলছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ এবং তাদের কার্যকলাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপর আমফান ঝড়ের প্রকোপে চারিদিক বিধ্বস্ত হয়ে পড়েছে। বর্তমান লকডাউন পরিস্থিতিতে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকায় যুবশ্রী'দের প্রশিক্ষণ নেওয়া সম্ভবপর হচ্ছে না, উপরন্তু আমফান ঝড় হওয়ায় চারিদিক বিধ্বস্ত হয়ে পড়েছে। রাজ্যের বহু জায়গায় এখনো বিদ্যুৎ  পরিষেবা ব্যাহত। এই অবস্থায়  আগামী জুলাই মাসে যুবশ্রী'দের যে প্রশিক্ষণ প্রমাণপত্র সহ Annexture III ফর্মটি নথিভূক্ত করতে হবে সেটি করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা চালু না থাকায় অনলাইনে নথিভূক্ত করা সম্ভব হয়ে উঠবে না। "পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি"র পক্ষ থেকে ৩ জুন মুখ্যমন্ত্রী'র কাছে অনলাইনে স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া অর্থমন্ত্রী, শ্রমমন্ত্রী সহ রাজ্য তথা প্রতিটি জেলার অর্থ দপ্তর, শ্রমদপ্তর, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস সহ সমস্ত দপ্তরেও দাবীপত্রের প্রতিলিপি পেশ করা হয়। জুলাই মাসে প্রশিক্ষণ প্রমাণপত্র সহ Annexture III বিষয়টি আপাতত স্থগিত রেখে আগামী ২০২১ সালের জানুয়ারি মাসে কার্যকর করলে রাজ্যের সকল যুবশ্রী বিশেষ উপকৃত হবে। এছাড়া মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যুবশ্রী'দের স্থায়ী কর্মসংস্থানের দাবী বিষয়টি পুনরায় পেশ করা হয়।