Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পাঁচ দফা দাবিতে মেমারিতে বামেদের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল


পাঁচ দফা দাবিতে মেমারিতে বামেদের  প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

নূর আহমেদ, মেয়ারি : লকডাউন পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় পাঁচ দফা দাবিতে সোচ্চার হলো বামেরা। মঙ্গলবার বিকেলে সিপিআইএমের মেয়াদি  ১ পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে মেমারি চকদিঘী মোড়ে সিটু অফিসের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ সভা হয়। বক্তব্য রাখেন বাম নেতা প্রশান্ত কুমার। বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল চকদিঘী মোড় হয়ে মেমারি শহর পরিক্রমা করে বামুনপাড়া মোড়ে এসে শেষ হয়। সেখানে একটি পথসভায় বক্তব্য রাখেন মেমারি ১- পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সনৎ ব্যানার্জী। বামেদের এই পাঁচ দফা দাবির মধ্যে অন্যতম ছিল, যারা আয়কর দেয় না সেই সব সাধারণ মানুষদের হাতে ৭৫০০ টাকা মাসে কমপক্ষে ৬ মাস দিতে হবে, মাথাপিছু ১০ কেজি খাদ্য শস্য ৬ মাস দিতে হবে, লকডাউনের সময়ে বিভিন্ন রাষ্টায়ত্ব সংস্থার বেসরকারীকরন করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন পীযুষ বিশ্বাস,  পিন্টু ভট্টাচার্য সহ   সিপিআই(এম)-এর অন্যান্য নেতা ও কর্মীরা।