Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

শহীদ জওয়ানদের স্মরণে মেমারিতে মোমবাতি প্রজ্জ্বলন ও শহীদ বেদীতে মাল্যদান


শহীদ জওয়ানদের স্মরণে মেমারিতে মোমবাতি প্রজ্জ্বলন ও
শহীদ বেদীতে মাল্যদান

সেখ সামসুদ্দিন :  চিনের আগ্রাসী মনোভাবে ভারতীয় সেনাবাহিনীর উপর বর্বরোচিত আক্রমণে শহীদ হওয়া সেনাদের স্মরণে মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ হতে স্মরণসভা করা হয়। শহীদদের স্মরণে ব্লক অফিসের সামনে থেকে মোমবাতি প্রজ্জ্বলন করে শহীদবেদীর সামনে মোমবাতি  রেখে শহীদবেদীতে মাল‍্যদান করে আত্মার শান্তি কামনা করা হয় ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য, ব্লক কমিটি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, যুব কার্যকরী সভাপতি সন্দীপ পরামানিক, প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মহঃ জাহাঙ্গীর, এসটি সংগঠনের সভাপতি কৃষ্ণ সরেন, সেখ সাজাহান, ছাত্রনেতা সহ দলীয় কর্মীবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব‍্যবসায়ী শ‍্যামসুন্দর ভকত।