Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সিপিআই(এম)-এর উদ্যোগে বর্ধমান শহরে মেহনতি মানুষদের জন্য বিনাপয়সার বাজার


সিপিআই(এম)-এর উদ্যোগে বর্ধমান শহরে 'মেহনতি মানুষদের জন্য বিনাপয়সার বাজার 

অভিরূপ আচার্য : করোনা সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে গরীব-দুস্থ থেকে মধ্যবিত্ত মানুষের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। বিশেষ করে দিন আনে দিন খায় মানুষগুলোর শোচনীয় অবস্থা। অনেকে আবার লকডাউনে কাজ হারিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে  বর্ধমান শহরে সি পি আই (এম), বর্ধমান শহর-২ এরিয়া কমিটির অন্তর্গত ১৮ নং ওয়ার্ডের উদ্যোগে রবিবার  'মেহনতি জনতার বাজার'  ভাতছালা বাঁকার মাঠে। এদিন গরীব মানুষরা বিনাপয়সার এই বাজার থেকে চাল, ডাল, তেল, সবজি সহ ১৪ রকমের দ্রব্য সামগ্রী সংগ্রহ করতে পেরেছেন। বিনামূল্যে বাজার করার সুযোগ পেয়ে মেহনতী মানুষরা খুশি।  এদিন বিনাপয়সার বাজারে সিপিআই(এম) এর রাজ্য কমিটির  নেতা মদন ঘোষ, পূর্ব বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক সহ অন্যান্য নেতৃত্ব এবং বর্ধমান  বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের প্রাক্তন ডিন অরূপ চ্যাটার্জীও উপস্থিত থেকে সকলের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।