Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে ফের করোনা আক্রান্ত এক পরিযায়ী শ্রমিক


জামালপুরে ফের করোনা আক্রান্ত এক পরিযায়ী শ্রমিক

অতনু হাজরা : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণের হার ক্রমশঃ কমছে । গতকাল পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪৩ জন। তবে ১২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ১৬ জনের এখনও চিকিৎসা চলছে। এরই মাঝে আজ নতুন করে একজন করোনা আক্রান্তের খোঁজ মিললো জামালপুরে।  ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, আক্রান্তের বাড়ি চকদিঘী অঞ্চলের ধাপধারা গ্রামে। তিনি মহারাষ্ট্র থেকে ফিরেছেন গত ১৩ জুন। ১৬ তারিখে তাঁর সোয়াব টেস্ট হয়। আজ করোনা রিপোর্ট পজিটিভ আসে। যদিও মহারাষ্ট্র থেকে ফেরার পর তাকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারান্টাইন সেন্টারে রাখা হয়েছিল। রিপোর্ট পজিটিভ আসার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।