Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গ বিজেপি'র নতুন রাজ্য কমিটি ঘোষিত, কারা এলেন কমিটিতে ?

ডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গ বিজেপি'র নতুন রাজ্য কমিটি ঘোষণা হল আাজ। কলকাতা সাংবাদিক সম্মেলনে রাজ্য সভাপতি দিলীপ নতুন কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। নতুন রাজ্য  কমিটিতে দিলীপ ঘোষ পুনর্বার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

১২ জন সহ সভাপতির মধ্যে রয়েছেন সুভাষ সরকার, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, প্রতাপ ব্যানার্জি, রাজকমল পাঠক, বাপি মিত্র, রিতেশ তেওয়ারী, জয়প্রকাস মজুমদার, অর্জুন সিং, অনিন্দ্য ব্যানার্জী, দীপেন প্রামানিক, ভারতী ঘোষ, মাফুজা খাতুন।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পাঁচ জন। তাঁরা হলেন সায়ন্তন বসু, লকেট চ্যাটার্জি, জ্যোতির্ময় মাহাতো, সঞ্জয় সিং, রথীন্দ্রনাথ বসু।

সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তুষার মুখার্জী, দীপাঞ্জন গুহ, বিবেক সনকার, সব্যসাচী দত্ত, ফাল্গুনী পাত্র, তনুজা চক্রবর্তী, সংঘমিত্রা চৌধুরী, সর্বরী মুখার্জী, অরুণ হালদার, তুষার ঘোষ।

কমিটিতে ট্রেজারার নির্বাচিত হয়েছেন ডঃ সওয়ার ধনানিয়া এবং কো-ট্রেজারার হয়েছেন আশিস বাপাত।

মহিলা মোর্চার সভানেত্রী নির্বাচিত হয়েছেন অগ্নিমিত্রা পাল।
এছাড়া যুব মোর্চার নেতা নির্বাচিত হয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ।
কিষান মোর্চার নেতা নির্বাচিত হয়েছেন মহাদেব সরকার।
এস সি মোর্চার দায়িত্ব পেয়েছেন দুলাল বর।
এস টি মোর্চার নেতা নির্বাচিত হয়েছেন খগেন মুর্মু।
সংখ্যালঘু মোর্চার দায়িত্বে এসেছেন আলী হোসেন।

রাজনৈতিক মহল মনে করছে আগামী বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখেই বিজেপি গুটি সাজাতে শুরু করেছে। কমিটি গঠন তারই প্রথম ধাপ।