Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করলো মেমারির বিবেকানন্দ ইয়ংস কর্ণার

অতনু হাজরা, মেমারি : করোনা অতিমারী মোকাবিলায় মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে অনেক ব্যক্তি, ক্লাব সহ নানা সংস্থা এগিয়ে এসেছে। বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করছেন। সেই রকমই মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে মেমারী চেকপোস্টের কাছে বিবেকানন্দ ইয়ংস কর্নার  মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ১১০০০ টাকা সাহায্য করলেন। তাঁরা বলেন মূলত এই পরিস্থিতিতে চিকিৎসা ও খাদ্য সামগ্রী যোগানের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেই কারণেই তাঁরা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে এই টাকা দিলেন। প্রসঙ্গত এর আগেও তাঁরা লকডাউন সময়ে মেমারি স্টেশন এলাকায় অসহায় মানুষ ও পথ কুকুরদের খাবারের ব্যবস্থা করেছেন। একই সঙ্গে করোনা সচেতনতা প্রচারও করেছেন।