Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবিকে স্মরণ করলো পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম


অতনু হাজরা, জামালপুর : আজ আমাদের সকলের প্রানের কবি বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন। এই লকডাউন পরিস্থিতিতেও সব নিয়ম মেনে দিকে দিকে পালন করা হচ্ছে কবির জন্মদিন। কিন্তু সোমবার  কবিকে একটু অন্যরকম ভাবেই স্মরণ করলো জামালপুরের পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম। এদিন তাঁরা প্রথমে কবিকে স্মরণ করার পর কাছাকাছি এলাকার যে সমস্ত মানুষের বাড়িতে এখনো বিদ্যুৎ নেই সেই রকম ১১৮ টি পরিবারের হাতে ৫ লিটার করে কেরোসিন তুলে দেয়। তাঁদের  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক সমর হাজরা ও পাড়াতল ১ পঞ্চায়েতের প্রধান উত্তম উত্তম হাজারী। সেবাশ্রমের সম্পাদক পীযুষ কান্তি ঘোষ বলেন করোনা সংকটে পুরো লকডাউন সময় জুড়ে তাঁরা নানা সেবামূলক কাজ করে যাচ্ছেন। তারই একটা অংশ করা হলো আজ।