Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে নরসুন্দর সম্প্রদায়-কে ব্লক তৃণমূল কংগ্রেসের সহায়তা প্রদান

অতনু হাজরা, জামালপুর :  জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক জামালপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় (মেহেমুদ খানের পার্টি অফিস) থেকে জামালপুর ব্লকের নাপিত সম্প্রদায়ের  প্রায় ৫০ জনের বেশি মানুষকে চাল, ডাল, তেল, নুন, সয়াবিন, মশলাপাতি তুলে দেওয়া হলো। ব্লকের প্রায় ৫০ জনের বেশি নরসুন্দর সম্প্রদায়ের মানুষ  উপস্থিত থেকে এই সাহায্য গ্রহণ করেন। মেহেমুদ খান জানান মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তাঁরা এই কাজ করছেন। পুরো লকডাউন সময় জুড়ে জনকল্যাণ সোসাইটির মাধ্যমে তাঁরা প্রায় ৭৫০০ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। ঈদের সময় মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে,পরে ব্রাহ্মন বা পুরোহিত সম্প্রদায়ের হাতে আর আজ নাপিত সম্প্রদায়ের হাতে সাধ্যমত সাহায্য তুলে দিলেন। ভুতনাথ মালিক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তাঁরা সকল স্তরের অসহায় মানুষকে সাহায্য করতে বদ্ধপরিকর। এবিষয়ে কোনো কিছুই দেখা হবে না। সকলের কাছে এই সাহায্য তাঁরা পৌঁছে দিচ্ছেন।