Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অনলাইনে বনবিবিতলা হাইস্কুলের নজরুল জন্মজয়ন্তী পালন

অনলাইনে অনুষ্ঠান দেখতে নিচের ভিডিও -তে ক্লিক করুন 

অতনু হাজরা, জামালপুর : করোনা সংক্রমণের জেরে সরকারি নির্দেশে  রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রয়েছে। কিন্তু এরই মাঝে বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকের চেষ্টায় অনলাইনে চালু আছে পড়াশুনা। শুধু তাই নয় অনলাইনেই পালন করা হচ্ছে মনীষীদের জন্মদিন। সোমবার বনবিবিতলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়ের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন  অনলাইনেই পালন করা হলো। ছাত্র ছাত্রী বা শিক্ষক শিক্ষিকারা নিজের বাড়িতে নাচ, গান, আবৃত্তি, বক্তৃতা সব ফোনে ভিডিও রেকর্ড করে স্কুল নির্দিষ্ট গ্রুপে দিয়ে দেয়। সেটা থেকেই সংযোজন ও বিয়োজন করেই বিদ্যালয়ের নির্দিষ্ট ফেসবুক পেজে তা প্রকাশ করা হয়। ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া অনলাইনে একটি অঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। স্কুলের এই উদ্যোগের প্রশংসা করেন অভিভাবকরা সহ এলাকার মানুষ।