Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমানের বৈকুন্ঠপুর ১ অঞ্চলে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান

অর্ঘ্য ব্যানার্জী : করোনা সংকটের মাঝেই বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন ৫০ জন। বর্ধমান ২ ব্লকের বৈকুন্ঠপুর ১ অঞ্চলের ঘটনা। শুক্রবার বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক  নিশীথ কুমার মালিক এর নেতৃত্বে বৈকুণ্ঠপুর ১ নং অঞ্চলের ৫০ জন বি.জে.পি কর্মী  তৃনমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে  তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, ব্লক সভাপতি তথা বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ব বর্ধমান জেলা তৃনমূল যুব কংগ্রেস এর কার্যকরী সভাপতি শ্রীমন্ত রায়, সাধারণ সম্পাদক সৌভিক পান, ব্লক তৃণমূল কিষান ক্ষেত মজদুর সংগঠনের  সভাপতি  মহম্মদ মহসীন, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবদীপ রায়, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মন্ডল, অঞ্চল সভাপতি আজাদ রহমান, বৈকুন্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েত  প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জি সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব।।