Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্ত পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম

অতনু হাজরা, জামালপুর : ভয়ঙ্কর সুপার সাইক্লোন উম্ফানের প্রভাবে বিপর্যস্ত জামালপুরের পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রম। গতকাল রাতের ঝড়ের দাপটে বিশাল গাছ ভেঙে পড়ে তাদের স্কুল বিল্ডিংয়ের উপর। আশ্রমের পক্ষ থেকে করোনা সংকটে যে ত্রান কার্য চলছে সেই ত্রান সামগ্রী রাখার জায়গা হিসাবে ব্যবহার হতে এই ঘরগুলো। সম্পাদক পীযুষ কান্তি ঘোষ জানান স্কুল বিল্ডিংটি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১টি কম্পিউটার নষ্ট হয়েগেছে। চেয়ার -টেবিল ও ত্রান সামগ্রী সব নষ্ট হয়ে গেছে। তাঁর কথায় প্রায় ১১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে ঘুর্ণিঝড়ের তান্ডবে।  তিনি সকল শ্রেণীর মানুষ ও সরকারের কাছে আবেদন জানান সাহায্যের জন্য।