Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লকডাউন পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়ালো কুলিনগ্রামের চৈতালি সংঘ

অতনু হাজরা, জামালপুর : করোনা সংক্রমণের জেরে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে গরিব অসহায় মনুষদের সাহায্য করতে তাদের পাশে দাঁড়ালো জামালপুরের আবুইঝাটি ২ পঞ্চায়েতের অন্তর্গত কুলিনগ্রামের চৈতালি সংঘ। রবিবার তাঁরা এলাকার ৩৪০ টি অসহায় পরিবারের হাতে চাল, ডাল, আলু, সয়াবিন  সহ নানা খাদ্য সামগ্রী তুলে দিল। উপস্থিত ছিলেন জামালপুরের বি ডি ও শুভঙ্কর মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, সহ সভাপতি দেবু হেমব্রম, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, চৈতালি সংঘের দলনেত্রী জয়ন্তী কোঁয়ার সহ গোষ্ঠীর সদস্যারা। জয়ন্তী দেবী বলেন লকডাউনের পুরো সময় জুড়ে  মেহেমুদ খান ও ভুতনাথ মালিক যেভাবে অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী জুগিয়ে যাচ্ছেন তা দেখেই তাঁরা অনুপ্রাণিত হয়ে আজকের এই কাজ তাঁরা করলেন। চৈতালি সংঘের এই কাজের প্রশংসা করেন বি ডি ও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। 

ভুতনাথ মালিক বলেন ব্লকের অনেক মহিলা স্বনির্ভর গোষ্ঠী সহ অনেকেই এই অসহায় মানুষদের পাশে নানা ভাবে দাঁড়াচ্ছেন। তাদের সকলকেই তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন চৈতালি সংঘের দেখানো পথে আরো অনেক গোষ্ঠিও আগামী দিনে এই কাজে এগিয়ে আসবে।