Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূলের যুব নেতার স্মরণে গরীব মানুষদের খাদ্য সামগ্রী প্রদান

অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোমনাথ মজুমদারের স্মরণে  লকডাউন পরিস্থিতিতে  অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করলো জামালপুরের ভেলিরি গ্রাম তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার  তাঁরা এলাকার ২০০ জন অসহায় মানুষের হাতে চাল, ডাল, পিঁয়াজ, তেল, নুন, বিস্কুট, মুড়ি সহ নানা খাদ্য সামগ্রী তুলে দেন। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিশিষ্ট সমাজসেবী ডা: প্রতাপ রক্ষিত, পঞ্চায়েত সদস্য সুজিত মজুমদার সহ আরো অনেকে।


মেহেমুদ খান বলেন তাঁর রাজনৈতিক গুরু ছিলেন সোমনাথ মজুমদার। তিনি তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাঁকে সম্মান ও শ্রদ্ধা জানান।