Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অসহায় মানুষের পাশে পাড়াতল উপমা বহুমুখী স্বয়ম্ভর গোষ্ঠী

অতনু হাজরা, জামালপুর : করোনা সংকটে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ালো পাড়াতল উপমা বহুমুখী মহিলা  স্বয়ম্ভর গোষ্ঠী। রবিবার  তারা তাদের পক্ষ থেকে এলাকার ৩৫০ মানুষের হাতে চাল, ডাল, তেল, নুন , হলুদ, লঙ্কা সহ নানা সামগ্রী তুলে দেয়। তাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, প্রধান উত্তম হাজারী, উপ প্রধান সৃজিব ঘোষ, তাবারক আলী ও গোষ্ঠীর পক্ষে আনন্দময়ী চ্যাটার্জী, গৌরী পাত্র সহ গোষ্ঠীর অন্যান্য সদস্যারা। মেহেমুদ খান এই গোষ্ঠীর উদ্দেশ্যে বলেন এই সময় অসহায় মানুষের পাশে সকলের দরকার। এই বহুমুখী গোষ্ঠী অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে দেখে তাঁর খুব ভালো লাগছে। তিনি তাঁদের ধন্যবাদ জানান। ভুতনাথ মালিক  উপমা বহুমুখী গোষ্ঠীর সকল সদস্যাদের এই কাজের জন্য সাধুবাদ জানান।