Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঈদ উপলক্ষে মেমারিতে বিধায়কের নতুন জামাকাপড় ও খাদ্য সামগ্রী প্রদান, পিঙ্গুর স্পোটিং ক্লাবের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান

সেখ সামসুদ্দিন : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় মেমারির বিধায়ক নার্গিস বেগম আসন্ন ঈদ উপলক্ষে দুস্থদের নতুন জামাকাপড় ও খাদ্য সামগ্রী প্রদান করলেন। লকডাউনের চতুর্থ পর্বে সোমবার তৃতীয়বার মেমারি বিধানসভা এলাকার মেমারি শহর ও সমস্ত অঞ্চল সভাপতিদের হাতে প্রকৃত গরিব ও দুঃস্থ মানুষের জন্য খাদ্য সামগ্রী ও জামা কাপড় তুলে দিলেন। রমজান মাসে ঈদ উৎসবের প্রাক্কালে হাটপুকুর বিধায়ক অফিস থেকে তিনি  বিধানসভার ১৩টি অঞ্চলের মধ্যে আমাদপুর, দলুইবাজার ২, গন্তার ১, বাগিলা, দেবীপুর, দুর্গাপুর এই ছয় অঞ্চলের সভাপতিদের হাতে শাড়ি, ধুতি, লুঙ্গি, পাঞ্জাবি, মেয়েদের ফ্রক, কূর্তা, ছেলেদের জামা প‍্যান্ট ইত‍্যাদি বস্ত্র সহ চাল, ময়দা, চিনি প্রভৃতি খাদ‍্য সামগ্রী তুলে দেন। বাকি অঞ্চলগুলির সভাপতিদের হাতে আগামীকাল তুলে দেবেন বলে জানান। মানুষের প্রতি বার্তা দেন লকডাউন মেনে চলুন, মাস্ক, গ্লাভস ও স‍্যানিটাইজার ব‍্যবহার করুন।


এই অনুষ্ঠানের মধ্যে দলুইবাজার ২ অঞ্চলের পিঙ্গুর স্পোর্টিং এন্ড কালচারাল ক্লাবের পক্ষ হতে মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১১,১১১ টাকার চেক বিধায়ক নার্গিস বেগমের হাতে তুলে দেন ক্লাব সভাপতি সঞ্জিত কোলে, সম্পাদক স্বপন ঘোষ, সদস‍্য অমিয় ঘোষ প্রমুখ। সভাপতি বলেন সারাবছর সামাজিক কাজ করার পাশাপাশি করোনা মোকাবিলায় মুখ‍‍্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই টাকা প্রদান করা হল। বিধায়ক নার্গিস বেগম ক্লাবের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।