Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরোহিতদের সহায়তা প্রদান

অতনু হাজরা, জামালপুর : করোনা সংকটে দীর্ঘদিন ধরে চলছে লকডাউন। বন্ধ রয়েছে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠান। কোনো পুজো পার্বণে হচ্ছে না লোকজমায়েত। তাই ব্লকের ব্রাক্ষণদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়েদিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান। লকডাউন শুরু হওয়া থেকেই তিনি বিভিন্ন ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করছেন। সবথেকে বড় ব্যাপার হলো তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধে উঠে কাজ করছেন। কিছুদিন আগেই ঈদ উপলক্ষে অসহায়  মুসলমান সম্প্রদায়ের মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছিলেন। আজ তিনি প্রায় ১০০ জনের বেশি পুরোহিতের হাতে নানা খাদ্য সামগ্রী তুলে দিলেন। তিনি সকল সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যা চাইছেন সেই কাজই করার চেষ্টা করছেন। বিপদের সময় কোনো কিছু না দেখে সব কিছুর উপরে উঠে সকলের সঙ্গে থাকার চেষ্টা করছেন। পুরোহিত সম্প্রদায়ের মানুষরা আজকের তাঁর এই অনুদান পেয়ে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।