Scrooling

মাদকের অবৈধ কারবার রুখতে জিরো টলারেন্স নীতি নিযেছে পশ্চিমবঙ্গ সরকার # অস্কার ক্লেইন মেডেল পেয়েছেন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী অধ্যাপক অশোক সেন, পুরস্কারের মূল্য ২৮ কোটি ৫৭ লক্ষ টাকা # পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লকডাউনে বিভিন্ন দাবীতে সিটু এবং মহিলা সমিতির রাস্তায় বিক্ষোভ প্রদর্শন

অতনু হাজরা : লকডাউন পরিস্থিতিতে বিভিন্ন দাবী নিয়ে বামপন্থীরা পথে নেমেছে। সি আই টি ইউ এবং  সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি জামালপুর ১ সমন্বয় কমিটির পক্ষ থেকে সোমবার  জামালপুর বিডিও অফিস সংলগ্ন রাস্তায় বিক্ষোভ দেখায়। তাদের দাবী সমূহের মধ্যে রয়েছে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য বিধি মেনে দ্রুত ঘরে ফেরানোর ব্যবস্থা করা, লকডাউন পরিস্থিতিতে শ্রমজীবী পরিবারের বিদ্যুৎ বিল মুকুব করা, সমস্ত পরিবারকে রেশনে ৩৫ কেজি খাদ্যশস্য বিনামূল্যে প্রদান করা, সমস্ত পরিযায়ী শ্রমিকদের মাসিক ৭৫০০ টাকা ভাতা প্রদান করা, পরিযায়ী শ্রমিক যারা দূর্ঘটনাই মারা যাচ্ছেন তাদের পরিবার কে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই সব দাবী তুলে সিপিআই(এম) এর দুই শাখা সংগঠন সামাজিক দূরত্ব বজায় রেখে পথে নেমেছে।