Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বিভিন্ন দাবীতে ডিওয়াইএফআই - এর অবস্থান

অতনু হাজরা : জামালপুরের  প্রশাসনিক দপ্তরের সামনে প্ল্যাকার্ড হাতে  অবস্থানে সামিল হল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সোমবার সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব স্বাস্থ্য বিধি মেনে  সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদে সামিল হয়। মূলতঃ পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য বিধি মেনে, বিনা খরচে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা, দূর্নীতি বন্ধ করে সকলের জন্য  রেশনের ব্যবস্থা করা, করোনা টেস্টের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করা, মদের দোকান বন্ধ করার দাবীতে অবস্থান চলে। এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন ভারতের যুব ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক  অয়নাংশু সরকার ও সংগঠনের  পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্যা সুরভি টুডু