Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিডিও এবং সভাপতি

অতনু হাজরা, জামালপুর : মাত্র দুদিন আগেই পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে গেছে প্রবল ঘূর্ণি ঝড় উম্ফান। বিপর্যস্ত হয়ে গেছে দুই চব্বিশ পরগনা জেলা। কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে  দক্ষিণ বঙ্গের প্রায় সবকটি জেলাই। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকেও উম্ফান ছাপ ফেলেছে। শনিবার ব্লকের আঝাপুর অঞ্চলে ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি সহ অন্যান্য পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যান বি ডি ও শুভঙ্কর মজুমদার ও পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। তাঁদের সঙ্গে ছিলেন পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক ফাল্গুনী মুখার্জী। তাঁরা ক্ষতিগ্রস্ত  মাটির বাড়ি গুলি পরিদর্শন করেন ও বাড়ির লোকের সঙ্গে কথা বলে সুবিধা অসুবিধার কথা জানেন।


প্রাথমিক ভাবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই তাদের হাতে একটি করে ত্রিপল তুলে দেওয়া হয়। বিডিও শুভঙ্কর মজুমদার বলেন ক্ষয় ক্ষতির হিসাব তো তাঁদের পাঠতেই হয়। যেমন যেমন খবর পাচ্ছেন তাঁরা সেগুলো নিজেরাই দেখতে যাচ্ছেন। মেহেমুদ খান জানান এই সংকটের সময় সাধারণ অসহায় মানুষের পাশে সরকার ও ব্লক প্রশাসন সব সময় আছেন। ভুতনাথ মালিক বলেন এই সময়টা খুবই খারাপ যাচ্ছে একদিকে করোনার মোকাবিলা, অন্যদিকে আমফনের মোকাবিলা দুটোই করতে হচ্ছে সরকারকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সব সময় পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের পাশে আছেন।