Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর আহ্বানে লকডাউন পরিস্থিতিতে রক্তদান শিবির

অর্ঘ্য ব্যানার্জী, জোতরাম : বর্ধমানের ২  ব্লকের বৈকন্ঠপুর  ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জোতরাম  গ্রামে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। লকডাউন পরিস্থিতিতে সরকারি সমস্ত বিধি মেনে মঙ্গলবার এই রক্তদান শিবিরের আয়োজন করে জোতরাম মা মনসা সংঘ। এদিন ৩০ জন  দান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর এর বিধায়ক নিশীথ কুমার মালিক, বৈকন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি  সাঁতরা, অঞ্চল সভাপতি আজাদ রহমান সহ অন্যান্যরা।
বিধায়ক নিশীথ কুমার মালিক বলেন, লকডাউন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আহবানে অনেক ক্লাব রক্তদান শিবির করতে এগিয়ে আসছে। মুখ্যমন্ত্রী বলেছেন রক্তের অভাবে কেউ যেন সমস্যায় না পড়ে। তার নির্দেশ মতোই বর্ধমান উত্তর বিধান সভা এলাকায় যে ক্লাবগুলো এগিয়ে আসছে তিনি তাদের বিশেষ প্রশংসা করেন।