Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পিতৃস্মৃতিতে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় মেমারিতে দৃষ্টান্ত রাখলেন সুপ্রিয় সামন্ত

সেখ সামসুদ্দিন : ২৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের 'ধুলামন্দির' কবিতার বাস্তব রূপ ফুটে উঠলো মেমারি শহরে। মন্দিরে থাকা দেবতাদের পরিবর্তে সাক্ষাৎ দেবতাদের পুজো করলেন মেমারি পুরসভার প্রশাসক সদস‍্য সুপ্রিয় সামন্ত। শুক্রবার তাঁর পিতা প্রয়াত প্রধান শিক্ষক রাজেশ্বর সামন্ত-এর স্মৃতিতে মেমারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স থেকে সুইপার সকলের উদ্দেশ্যে পঞ্চাশটি পিপিই কিটস, মাস্ক, ফেশ গার্ড, গ্লাভস ইত্যাদি সামগ্রী ব্লক মেডিকেল অফিসার ডাঃ হর্ষ ঘোষের হাতে তুলে দেন। মেমারি শহরের যুবকবৃন্দের কথায় মেমারি শহরের ত্রাতা সকলের প্রিয় গুটেনদা তথা সুপ্রিয় সামন্ত হাসপাতালের চিকিৎসক থেকে  স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন‍্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। কারন করোনা সংকটে  চিকিৎসক থেকে নার্স ও স্বাস্থ্যকর্মীরাই এখন ভগবান। আর সেই ভগবানের সুরক্ষায় তার উদ্যোগকে কুর্ণিশ জানাতেই হয়।  আজ তাঁর স্বর্গীয় পিতার স্মরণে  সাহায্যের ডালি নিয়ে গুটেনদা হাজির হলেন মেমারি হাসপাতালে। ছোট্ট এক অনুষ্ঠানের মধ‍্য দিয়ে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী  ব্লক স্বাস্থ‍্য আধিকারিকের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন সুপ্রিয়বাবুর দাদা প্রধান শিক্ষক সৌমিত্র সামন্ত, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস মাধ্যমিক শিক্ষক সমিতির মেমারি ব্লক সভাপতি কৌশিক মল্লিক, সমাজসেবী শুভেন্দু গুহ সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ।