Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্রদান

অতনু হাজরা, জামালপুর : করোনা সংকটে পুরো দেশ তার সঙ্গে আবার যোগ হয়েছে ঘূর্ণি ঝড় আমফান। লকডাউনের জন্য বহু মানুষ কর্মহীন অবস্থায় কাটাচ্ছেন। সামনেই আবার মুসলমান  সম্প্রদায়ের খুশির উৎসব ঈদ। সেই ঈদ উৎসবকেই সামনে রেখে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার আঝাপুর অঞ্চলের মিরেপাড়ায় প্রায় ৮০০ জন অসহায় সব শ্রেণীর মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া,  মেন্টর তথা জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামানিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, মেহবুব মন্ডল, মিঠু মাঝি, জেলা তৃণমূল যুব কার্যকরী সভাপতি শ্রীমন্ত রায়, ব্লক তৃণমূল সভাপতি অরবিন্দ ভট্টাচার্য্য সহ আরো অনেকে।


উৎসবের আগে অসহায় মানুষগুলোকে বস্ত্র দান নিশ্চিত তাদের মুখে হাসি ফোটাবে। শম্পা ধারা বলেন মা মাটি মানুষের সরকার ও তৃণমূল কংগ্রেস এই সময়ে যেভাবে কাজ করছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এইভাবেই তা করে যেতে চান তাঁরা।