Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জোতশ্রীরাম অঞ্চলের অসহায় দুস্থদের পাশে প্রতিভা স্বয়ম্ভর গোষ্ঠী

অতনু হাজরা, জামালপুর : এই মুহূর্তে রাজ্যে চরম বিপর্যয় চলছে। একদিকে করোনা ও অন্যদিকে উম্ফানের ধাক্কা। সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। শনিবার  জামালপুরের জোতশ্রীরাম অঞ্চলে প্রতিভা মহিলা স্বয়ম্ভর গোষ্ঠী এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াল। সামনেই মুসলমান সম্প্রদায়ের খুশির উৎসব ঈদ। অথচ অনেক  মানুষ অসহায় ভাবে দিন কাটাচ্ছেন। এই খুশির উৎসব ঈদকে সামনে রেখে তারা সেই এলাকার সব শ্রেণীর প্রায় ৩৫০ জন মানুষের হাতে চাল, সিমুই, তেল, নুন, বিস্কুট, মুড়ি, সাবান সহ নানা সামগ্রী তুলে দেন। তাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক, জোতশ্রীরাম পঞ্চায়েতের প্রধান আরিফা বিবি, তাবারক আলী,ও দলনেত্রী কবিতা ব্যাগ সহ দলের সদস্যরা। মেহেমুদ খান বলেন এই সংকটময় মুহূর্তে প্রগতি সংঘের এই কাজ সত্যি খুব ভালো ব্যাপার। এভাবেই সকলকেই এগিয়ে আসতে হবে। ভুতনাথ মালিক বলেন প্রগতি সংঘের এই কাজ সত্যি প্রশংসার দাবি রাখে।