Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

উম্ফানের দাপটে ক্ষতিগ্রস্ত রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্ন

ডেস্ক রিপোর্ট : সুপার সাইক্লোন উম্ফানের দাপটে পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন ক্ষতিগ্রস্ত। ঘুর্ণিঝড়ে তীব্র গতিতে ভেঙে পড়েছে নবান্ন ভবনের দরজা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন-তে বসে গোটা রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছিলেন। ঠিক সেই সময়ে সুপার সাইক্লোন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নবান্ন এর উপর যেন আছড়ে পড়লো।


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘুর্ণিঝড়ের দাপটে নবান্নের অর্ধেক ভেঙে পড়েছে। যে কোনো সময় বড় বিপদ হতে পারে। ঘুর্ণিঝড় গোটা দক্ষিণবঙ্গ তছনছ করে দিয়েছে।