Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সুপ্রিয় সামন্ত-কে সম্বর্ধনা

সেখ সামসুদ্দিন :মেমারি শহরে শ্রমিক শ্রেণির মানুষের কাছে সুপ্রিয় সামন্ত একটি উজ্জ্বল মুখ। মানুষের বিপদে আপদে তিনি সব সময় মানুষের পাশে থাকেন। করোনা সংকটে গরীব অসহায় মানুষরা সুপ্রিয়বাবু মানবিক উদ্যোগে মুগ্ধ। মেমারি পুরসভায় বিগত পাঁচ বছরে উপপুরপ্রধান হিসেবেও তিনি সফল রাজনীতিক। তাইতো মেমারি পুরসভার মেয়াদ শেষে তাঁকে প্রশাসক বোর্ডের সদস‍্য করা হয়েছে। বৃহস্পতিবার পুরসভার কার্যালয়ে সুপ্রিয় সামন্তকে পুরএলাকার রাজমিস্ত্রী ইউনিয়নের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। প্রথমে মালা পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি সেখ সোভান। পরে সংগঠনের পক্ষ হতে সকল সদস‍্য মিলে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। পরে সাদা শাল পরিয়ে দেন সভাপতি সেখ সোভান ও মিষ্টি মুখ করান। উপস্থিত ছিলেন  সংগঠনের সম্পাদক সেখ কামাল, সদস‍্য সামশুল আলম, সেখ জামাত আলি, সেখ জাকির, সদু লায়েক, সেখ মফিজুল সহ সদস‍্যবৃন্দ এবং সমাজসেবী শুভেন্দু গুহ প্রমুখ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। উল্লেখ্য সুপ্রিয় সামন্ত মেমারি শহরে আইএনটিটিইউসি ও রাজমিস্ত্রি ইউনিয়নেরও সভাপতি। এদিনের শুভেচ্ছায় তিনি আপ্লুত। সুপ্রিয়বাবু বলেন বিদায়ী পুরবোর্ডে দায়িত্বের সঙ্গে কাজ করেছি, প্রশাসক হিসাবেও নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করব। মানুষের জন‍্য এই চেয়ারে বসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় এর আদর্শকে সামনে রেখে মানুষের জ‍ন‍্য কাজ করে যাবো।