Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দুর্গাপুরে সরকারি গণপরিবহণ ব্যবস্থার দাবীতে এসইউসিআই এর ডেপুটেশন

ডেস্ক রিপোর্ট : দুর্গাপুরে গণপরিবহণ ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল এসইউসিআই(সি)।  দুর্গাপুর শহর ও পাশ্ববর্তী গ্রামাঞ্চলে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা পূর্বের মতো পুনরায় চালুর দাবিতে মহকুমা শাসক কে অনলাইনে স্মারক লিপি প্রদান করে এসইউসিআই। এই স্মারক লিপির প্রতিলিপি এস বি এস টি সি'র ম্যানেজিং ডিরেক্টরকেও দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে শিবসাদন মুখার্জি ও সোমনাথ ব্যানার্জি এক প্রেস বিবৃতিতে জানান " দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রধান কার্যালয় দুর্গাপুরে । অতীতে ষাটের দশক থেকে দুর্গাপুর শহর ও পাশ্ববর্তী গ্রামাঞ্চলে প্রথমে ডি, এস, টি, এস , তারপর ডি এস টি সি শেষে এস বি এস টি সি হওয়ার পরও এই সংস্থা নব্বই দশকের শুরু অবধি বাস পরিষেবা দিয়ে এসেছে । পরবর্তীতে দুর্গাপুরে মিনিবাস মালিকদের  চাপে ধীরে ধীরে গনপরিবহন ব্যবস্থা মিনিবাস নির্ভর হয়ে পড়ে। বর্তমানে রাজ্য সরকারের ঘোষণা মতো দুর্গাপুরেও বেসরকারী বাস ও মিনিবাস বাড়তি ভাড়া দিয়ে  না চালানোর সিদ্ধান্ত কে আমরা স্বাগত জানাই । সাথে সাথে বিকল্প হিসেবে এস বি এস টি সি- কে পুনরায় দুর্গাপুর শহর ও পাশ্ববর্তী গ্রামাঞ্চলে বাস পরিষেবা চালু করতে হবে।"
লকডাউন শিথিল হওয়ার ফলে দুর্গাপুরে বেসরকারি  কলকারখানা খুলে গেছে, জরুরী পরিষেবার  সাথে যুক্ত বহু মানুষ বাইরে বেরুতে বাধ্য হচ্ছেন । অবিলম্বে সরকারি বাস দুর্গাপুর টাউনশিপ এলাকায় চালু না করলে গনপরিবহন ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন এসইউসিআই এর নেত্রী অধ্যাপিকা সুচেতা কুন্ডু।