Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

এবার জামালপুরেও করোনার লালারস পরীক্ষা শুরু হলো

অতনু হাজরা, জামালপুর : এবার জামালপুরেই হবে করোনা টেস্ট।  এলাকার মানুষদের লালারস পরীক্ষা করতে আর বর্ধমানে আর যেতে হবে না। মঙ্গলবার  থেকে পরীক্ষা হচ্ছে ব্লক কোয়ারান্টাইন সেন্টার পাঁচড়া কিষান মান্ডিতে। সেই উপলক্ষেই আজ জামালপুরের ব্লক কোয়ারান্টাইন সেন্টার পাঁচড়া কিষান মান্ডি পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী ও পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। তাঁদের সঙ্গে ছিলেন এ ডি এম (জি) অরিন্দম নিয়োগী, এ ডি এম (ডেভঃ)রজত নন্দা, এস ডি ও  সদর (দক্ষিণ) সুদীপ ঘোষ,  জামালপুরের বি ডি ও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার ওসি পুষ্পেন্দু জানা, পঞ্চায়েত  সমিতির সভাপতি মেহেমুদ খান, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক সহ জেলাস্তরের অন্যান্য আধিকারিকরা। মূলত কোয়ারান্টাইন সেন্টারটির পরিকাঠামো তাঁরা দেখেন। কারণ অনেক জায়গা থেকেই খবর আসছে যে কোয়ারান্টাইন  সেন্টার গুলোতে অনেক বেশি মানুষ থাকছেন। তাছাড়া সঠিক স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তাও তাঁরা পরিদর্শন করেন। জামালপুর ব্লকে বাইরে থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আসছেন তাঁদের লালারস পরীক্ষা বর্ধমান থেকে করানোয় সমস্যা হচ্ছিল। তাই আজ থেকে এইখানেই লালা রস পরীক্ষার ব্যবস্থা করা হয়। এবার  এখানেই লালা রস পরীক্ষা করা যাবে। এবং মঙ্গলবার থেকে তা শুরুও হয়ে গেছে।