Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মেমারি পুরসভার ৯ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে দুস্থজনে খাদ্য সামগ্রী প্রদান

সেখ সামসুদ্দিন : মেমারি পুরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সহ ওয়ার্ড কমিটির উদ্যোগে বুধবার এলাকার গরিব মানুষদের সহায়তায় খাদ‍্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার পুরপ্রধান স্বপন বিষয়ী, ওয়ার্ড কাউন্সিলর রূপা খাঁড়া, সমাজসেবী শুভেন্দু গুহ, ওয়ার্ড সভাপতি প্রদীপ কুমার মন্ডল সহ ওয়ার্ডের সকল সদস্যবৃন্দ। এদিন এলাকার আড়াইশো জনকে খাদ্য সামগ্রী প্রদান করা হয় এবং বাকি একশো জনকে আগামীকাল দেওয়া হবে বলে ওয়ার্ড সভাপতি জানান। সামাজিক দূরত্ব বিধি মেনে এই কাজ করার জন্য তারা দুদিনে ভাগ করে নিয়েছেন। খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, আলু, তেল, সোয়াবিন, মুড়ি, সাবান ইত্যাদি দেওয়া হয়। সাধারণ মানুষের জন্য বার্তা দেন লকডাউনের নিয়ম  মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, মুখে মাস্ক ব্যবহার করুন, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া অভ্যাস করুন।