Scrooling

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারী # ৯২ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন সুরের দুনিয়ার কিংবদন্তি আশা ভোঁসলে # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

করোনা সংকটে অসহায় মানুষের পাশে কুলিনগ্রামের রূপায়ন ক্লাব

অতনু হাজরা, জামালপুর : করোনা সংকটে দেশ জুড়ে চলছে লকডাউন। ফলে ঘরবন্দি অনেক মানুষ আজ কর্মহীন হয়ে অসহায় ভাবে দিন কাটাচ্ছে। সেই সমস্ত মানুষদের সাহায্য করতে এগিয়ে এলো জামালপুরের আবুইঝাটি ২ গ্রাম পঞ্চায়েতের কুলিনগ্রামের রূপায়ণ ক্লাব। ক্লাবের সদস্যরা নিজেরাই অর্থ দিয়ে নানা খাদ্য সামগ্রী কিনে এনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী শুক্রবার তাঁরা গ্রামের অসহায় ৬৫ টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, মশলা, সয়াবিন, মুড়ি, বিস্কুট সহ নানা খাদ্য সামগ্রী তুলে দেন। ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অশোক সরকার, গৌতম ব্যানার্জী  সৌমেন্দ্র সরকার, শুভাশীষ সরকার, পার্থ সারথি মিত্র সহ অন্যান্য সদস্যরা। তাঁরা জানান এই সংকট কালে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে তাঁদের খুবই ভালো লাগছে। আগামীতে লকডাউন চলা কালীন তাঁরা আবারও এই কাজ করবেন বলে জানালেন। কিন্তু তাঁদের একটা আক্ষেপ যে পুরোনো রেজিস্টার্ড ক্লাব হলেও সরকারি কোনো সাহায্য তাঁরা পাননি। পেলে হয়তো এই সময় সরকার ও অসহায় মানুষদের আরো বেশি করে সাহায্য করতে পারতেন।