Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি

অতনু হাজরা, বর্ধমান : করোনা মোকাবিলায় লকডাউনে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে অসহায় গরীব মানুষেরা। অসহায় মানুষদের সাহায্য করতে তাদের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলা কমিটি। বুধবার  তাঁদের পক্ষ থেকে জেলা সভাপতি তপন দাসের উদ্যোগে বর্ধমান ১ ব্লকের কামনারা ও খারজুলি  আদিবাসী পাড়ায় গিয়ে ২৫০ জন অসহায় গরিব মানুষদের হাতে ডাল, তেল, নুন, সয়াবিন, মুড়ি ও মাস্ক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি তপন দাস, বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি  তথা শিক্ষক  দেবনারায়ন গুহ সহ শিক্ষক নেতা শুভাশীষ ভট্টাচার্য,অতনু নায়েক, দেবব্রত মুখার্জি, রবিকিরণ মুখার্জি, কৃষ্ণাশীষ সাহা সহ আরো অনেকে। তপন বাবু বলেন সরকার রেশনের মাধ্যমে সকলকেই চাল ও আটা দিচ্ছেন তাই তাঁরা চাল ও আটা বাদ দিয়ে এই সমস্ত জিনিস গুলো তাদের হাতে তুলে দিলেন। এই সংকটের সময় অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে তাঁদের খুবই ভালো লাগছে। এছাড়াও তিনি জানান এই কাজে জেলার বিভিন্ন ব্লকের শিক্ষকরা সাহায্য করতে এগিয়ে এসেছেন। তাদের সকলকে তিনি ধন্যবাদ জানান। তৃণমূল শিক্ষক সমিতির এই কাজ আদপে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শ ও তাঁদের মানবিক দিকটিই তুলে ধরলো।